বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার দৌলতখানে শিশু আবু সাআদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পরীক্ষা দিতে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাদ্রাসার ছাত্রী লিয়া  ভোলায় ১০ দফা দাবি সহ বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ  বোরহানউদ্দিনে বেপরোয়া গতির সিএনজি পুকুরে, আহত ৫ মনপুরায় আড়াই কেজির ওজনের রাজা ইলিশ ১০ হাজারে বিক্রি জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৬ উদ্বোধন। মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ ভোলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল, বাদ পড়েনি দুর্গম চরের শিশুরাও ভোলায় তিন দিনব্যাপী শুরু হওয়া ফলমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় 

ভোলায় ১০ দফা দাবি সহ বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
এইচ এম জাকিরঃ বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী কর্তৃক হয়রানি বন্ধ সহ ১০ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চরফ্যাশন উপজেলা সিএনজি, অটোরিকশা, মিশুক, অটো টেম্পু ও বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন ফেডারেশন এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ভোলা জেলা সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘন্টা ব্যাপী চলা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বছরের পর বছর ভোলার বাস মালিক সমিতির শ্রমিকরা তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে।
ভোলা থেকে যাত্রী নিয়ে দক্ষিনের চরফ্যাশন কিংবা সেখান থেকে যাত্রী নিয়ে ভোলাতে আসার সময় বাস মালিক সমিতির শ্রমিকরা সিএনজি, অটো রিক্সা, টেম্পু, মাহিন্দ্রা সহ তাদের বিভিন্ন যানবাহন থেকে যাত্রীদেরকে জোরপূর্বক নামিয়ে দিয়ে তাদের বাসে নিয়ে যায়। এ নিয়ে বিভিন্ন সময় তাদের সাথে বাস মালিক সমিতির শ্রমিকদের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি বাস মালিক সমিতির শ্রমিকরা তাদের একাধিক সিএনজি জ্বালিয়ে দেয়ার মতো ঘটনা ঘটিয়েছে। এছাড়া সিএনজিতে পাঁচ জন যাত্রী নিলে বাস মালিক সমিতির শ্রমিকরা দুজন যাত্রীকে নামিয়ে দিয়ে তিনজন যাত্রী নিতে বাধ্য করেন। তাই বাস মালিক সমিতির শ্রমিকদের এ সকল হঠকারিতা ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডের কারণে অতিষ্ঠ হয়ে আজ তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বক্তারা আরো বলেন, তাদের ১০ দফা দাবি নিয়ে আজ তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে রাস্তায় নেমেছেন।
তাদের দশ দফার মধ্যে রয়েছে, প্রথমত তাদের সিএনজিতে পাঁচ জন যাত্রী বহন নিশ্চিত করতে হবে, স্বল্প মূল্যে গ্যাস সরবরাহ নিশিত করতে হবে, সিএনজি শ্রমিকদের উপর সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে, বাস মালিক সমিতির শ্রমিক কর্তৃক সিএনজি শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে, বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী কর্তৃক হয়রানি নির্যাতন দমন নিপীড়ন বন্ধ করতে হবে, বাস মালিক সমিতি কর্তৃক নির্যাতিত সিএনজি চালক কামাল ফরাজী সহ সকল আহত শ্রমিকদের সুশিকিৎসার ব্যবস্থা করতে হবে, বাস মালিক সমিতি কর্তৃক ক্ষতিগ্রস্ত সকল সিএনজির ক্ষতিপূরণ প্রদান করতে হবে, চরফ্যাশনে সিএনজির জন্য একটি নির্ধারিত স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে, সকল ধরনের পরিবহনের ক্ষেত্রে প্রচলিত পরিবহন আইন ও বিধি-বিধান অনুযায়ী স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।
এ সকল দাবিগুলো মানা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
এর আগে এ সকল দাবিগুলো নিয়ে ভোলার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপির প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews