বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড ঢাকা বরিশাল না পাঠিয়ে ভোলা সদর হাসপাতালেই সকল রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করুন ভোলার মনপুরায় সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক আমিনুল ইসলাম খান সভাপতি ও ফজলুর রহমান (বাচ্চু) সম্পাদক, ভোলায় বাস ও মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন আটক

ভোলা সদরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন সজল কুমার দাস

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সজল কুমার দাস। তিনি প্রশাসন ক্যাডারের ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব-১ ও ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে ভোলা সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবার মানোন্নয়ন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সজল কুমার দাস ২০২৫ সালের ১১ নভেম্বর বর্তমান পদে যোগদান করেন। প্রশাসনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কারণে তিনি ভোলা সদর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সচেতন মহল নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সকলের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ভোলা সদর উপজেলার নতুন ইউএনও সজল কুমার দাসও দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews