সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España

পরীক্ষা দিতে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাদ্রাসার ছাত্রী লিয়া 

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো লিয়া বেগম (১৫) নামে মাদরাসার এক ছাত্রী। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদরাসায় পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লিয়া। পথে চেয়ারম্যান-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন, শরীফ, মিলন সহ আরো অনেকে  জানান, লিয়া বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার বিচার এবং দায়ী চালকের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়কে এসে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews