বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার দৌলতখানে শিশু আবু সাআদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পরীক্ষা দিতে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাদ্রাসার ছাত্রী লিয়া  ভোলায় ১০ দফা দাবি সহ বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ  বোরহানউদ্দিনে বেপরোয়া গতির সিএনজি পুকুরে, আহত ৫ মনপুরায় আড়াই কেজির ওজনের রাজা ইলিশ ১০ হাজারে বিক্রি জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৬ উদ্বোধন। মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ ভোলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল, বাদ পড়েনি দুর্গম চরের শিশুরাও ভোলায় তিন দিনব্যাপী শুরু হওয়া ফলমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় 

বোরহানউদ্দিনে বেপরোয়া গতির সিএনজি পুকুরে, আহত ৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে বেপরোয়া গতির যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে করে ওই সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার মানিকা ইদারা মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির সিএনজিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ছিটকে পড়ে। মুহুর্তের মধ্যে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন।

এ ঘটনায় সিএনজি তে থাকা বাদ যাত্রী গুরুতর আহত হলেও তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফায়ার সার্ভিসের বিশেষ টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। একইভাবে আহত বাকিদেরকেও স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার (ওসি তদন্ত) রিপন সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানা পুলিশ চলে গেছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাথে এক হয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় কেউ মারা না গেলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews