সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España

‎‎ ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় ধর্ষকের লিঙ্গ কর্তন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

‎‎চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন ইমাম সর্দার (৩৫) নামে এক যুবক। আত্মরক্ষার্থে ওই গৃহবধু ব্লেড দিয়ে ধর্ষকের গোপনাঙ্গে আঘাত করলে রক্তাত্ত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

‎শুক্রবার (২৯ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই এলাকার বাসিন্দা মজিদ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

‎ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে তিনি বসতঘরের রান্নাঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। এতে করে তার গোপনাঙ্গ অনেকটাই কেটে যায়। পরে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর। তিনি জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। আহত অবস্থায় অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews