বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মো. মাইনউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবক দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকার জাফর বাড়ির বাসিন্দা মো. নেছার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত মাইন উদ্দিনের বাবা নেছার উদ্দিনের সঙ্গে পাশের বাড়ির করিম উদ্দিন বাড়ির ফয়েজউল্লার সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে কয়েক বছর আগে উভয় পক্ষের মধ্যে মারামারি ও সালিশ হয়। এরপরও প্রতিপক্ষ গ্রুপ ফয়েজউল্লাহ ও তার ছেলেরা মাইনউদ্দিনকে হুমকি ধামকি দিয়ে আসছে। যদিও মাইন উদ্দিন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। তাই প্রতিপক্ষে ভয়ে ভয়ে তিনি দু-তিন বছর যাবত গ্রামের বাড়িতেই আসা বন্ধ করে দিয়েছেন।

এদিকে দীর্ঘ আড়াই বছর ঈদুল আজহা উপলক্ষে গ্রামে আসেন মাইন উদ্দিন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ডেকে নিয়ে যায় তাদেরই প্রতিপক্ষ ফয়েজউল্লাহ এবং তার ছেলে হেলাল, বেলাল ও তানজির। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যদিও এ ঘটনায় প্রতিপক্ষ পালিয়ে যাওয়ায় কথা বলার জন্য কাউকেই পাওয়া যায়নি।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews