আজ দেশজুড়ে

লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত নারী, পরিচয় শনাক্তের চেষ্টা​

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৩১ পূর্বাহ্ণ

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীকে আনুমানিক বয়স (৫০)উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।​

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে লালপুর ছয় রাস্তার মোড় এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উক্ত নারীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।​

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত নারীর আঘাত গুরুতর এবং তার অবস্থা বর্তমানে সংকটজনক।​আহত নারীর পরিচয় পেতে বা তার স্বজনদের সন্ধান নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এই নারীর পরিচয় কিংবা তার পরিবারের সন্ধান জেনে থাকেন, তবে দ্রুত লালপুর থানা পুলিশ অথবা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।