
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকে ভোলা-লক্ষ্মীপুর সড়কের পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। তাই ঘণ্টাপে কি চলে এই কর্মসূচিতে পুরো রাস্তা জুড়ে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে যানবাহন চলাচল দেখা দেয় চরম স্থবিরতা।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের উপর এ ধরনের বর্বরচিত হামলা খুবই নিন্দনীয় কাজ। ভোলার ইতিহাসে অতীতে এই ধরনের কোনো ঘট নেই দেখা যায়নি। এই ঘটনায় তারা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে রেস্ট আনতে মূলক শাস্তির দাবি জানান। তা না হলে এর চেয়ে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ইউছুফ, পরাণগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রনেত্রী বৃন্দ।
একই সাথে বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় কবি মোজাম্মেল হক মহিলা কলেজ, পরাণগঞ্জ হালিমা খাতুন মাধ্যমিক মহিলা কলেজ, পরাণগঞ্জ হাইস্কুল এবং পরাণগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) ভোলার মনপুরা উপজেলা মসজিদে এশার নামাজ আদায় করতে যান নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।




