মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ হাফিজ ইব্রাহিম। তাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বোরহানউদ্দিন ও দৌলতখানের ১১টি শহীদ পরিবারের কাছে তিনি কুরবানির গোস্ত পৌছে দিয়েছেন। ঈদের দিন এমপি পুত্র দৌলতখান-বোরহানউদ্দিনের তরুণ সমাজের পরিচিত মুখ ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশের তত্ত্বাবধানে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন।

‎জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ঈদের আনন্দ যাতে শহীদ পরিবারগুলোও ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই কুরবানির গোশতসহ বিভিন্ন উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

‎এ সময় সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা সবসময় থাকবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।”

‎ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশ বলেন, “শহীদ পরিবারের সদস্যরা যেন কখনো নিজেদের একা মনে না করেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

‎কুরবানির গোশত পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ নয়নের বাবা বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আজ ঈদের দিনে আমাদের খোঁজ নেওয়ায় খুব ভালো লাগছে। এমপি হাফিজ ইব্রাহিম ও ব্যারিস্টার আকাশ আমাদের যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না।”

‎এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews