শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল লালমোহনে এগারো হাজারে বিক্রি হলো তিন কেজি ওজনের ‘রাজা ইলিশ’ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম মনপুরায় বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণে উন্নয়ন টিমের পরিদর্শন স্বামীর জামিনের খবরে কোর্টেই বিষপানে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা চরফ্যাশনে সরকারি পাঠ্যবই বিক্রির ঘটনায় মাদ্রাসার সুপারকে শোকজ ভোলার লালমোহনে বালু বোঝাই ট্রলি নিয়ে ভেঙ্গে পড়েছে আয়রন ব্রিজ, চালক নিহত  ভোলায় চাকরি মেলায় শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি ভোলার ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে ‘ডক্টর ইউসুফ ইফতি’ ভোলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও  

নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নাজমুন নাহারঃ “অধিকার আদায়ে আমরা একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভোলাতেও ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে শহরের কে-জাহান মার্কেটের সামনে জেলা ফারিয়ার আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক রিপ্রেজেন্টেটিভ অংশ নেয়।

এসময় তারা বলেন, করোনাকালীন সময় আমরা রিপ্রেজেন্টেটিভরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। অথচ আমাদের আজ দালাল বলে। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল গ্রেফতার করতে গিয়ে আমাদের ৪৫ জন রিপ্রেজেন্টেটিভকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এটা খুবই দু:খজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে চলতে থাকলে আমাদের আর কাজ করার পরিবেশ থাকবে না। আর আমরা কাজ করতে না পারলে তখন বাজারে মেডিসিন সরবরাহ বন্ধ হয়ে যাবে।

এসময় বক্তব্য রাখেন, ফারিয়ার ভোলা জেলা সভাপতি কাওছার খোকন, সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ, স্কয়ার কোম্পানীর এরিয়া ম্যানেজার অহিদুজ্জামান, বেক্সিমকো এরিয়ার ম্যানেজার মো: তাওহীদ, একমি এরিয়া ম্যানেজার মো: আল আমিন, ইনসেপ্টার এমপিও মো: মেহেদীসহ প্রমূখ।

একই সাথে জেলার প্রতিটি উপজেলায়ই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews