সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España

ভোলায় কোস্টগার্ড’র অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী আব্দুল মমিন (৩২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুর গ্রামের বাসিন্দা বাসার আলীর ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার খেয়াঘাট এলাকা অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় এই নাগরিককে আটক করা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের এক সদস্যের সাথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে মমিন। এরপর ভোলায় আসার পর তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কোস্টকার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরণ করেন। একই সাথে অবৈধ অনুপ্রবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews