বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের গোপালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন গুরুতর আহত তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​

নাটোরের গোপালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরের গোপালপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে ২ ট্রেন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গোপালপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ​আহতদের মধ্যে একজনের নাম তানজিম, তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তবে তাৎক্ষণিক ভাবে অপর আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।​

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে চলন্ত ট্রেনের ছাদে চেপে যাওয়ার সময় গোপালপুর স্টেশন এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ওই দুই যাত্রী ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অবিলম্বে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন।​

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। অন্য আহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews