আজ দেশজুড়ে, রাজনীতি

ফেরদৌস সভাপতি ও মনির সাধারণ সম্পাদক, ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ৫:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ফখরুল ইসলাম ফেরদৌস সভাপতি মনির হাসানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলার শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন।

​কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল
​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, ​যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।

কেন্দ্রীয় দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে নবগঠিত কমিটিকে ঘিরে সন্ধ্যার পর ভোলা জেলা যুবদলের কার্যালয় সামনে দেখা গেছে নেতাদের মধ্যে বাঁধ ভাঙ্গা উল্লাস। এমনকি সকলের মাঝে করা হয়েছে মিষ্টি বিতরণ। এরপর পরপরই কেন্দ্রীয় যুবদলকে শুভেচ্ছা জানিয়ে ভোলা শহর জুড়ে বের হয় আনন্দ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা যুবদলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।