আজ দেশজুড়ে, নিজস্ব প্রতিবেদক

চাকরি জাতীয়করণের দাবিতে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, সম্মেলনে বক্তারা

প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | ৮:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, মাদরাসা শিক্ষা ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে ঐতিহাসিকভাবে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনের নেতৃত্বেই শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায় হবে ইনশাআল্লাহ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ভোলা আলিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলা সম্মেলন–২০২৬-এ বক্তারা এসব কথা বলেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সাবেক জেলা সভাপতি ও করিমজান মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক, জেলা জমিয়াতের সহ সভাপতি ও লালমোহন ইসলামি কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন এবং জেলা জমিয়াতের সহ সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ।

এছাড়া বক্তব্য রাখেন, জেলা জমিয়াতের সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন, তজুমদ্দিন উপজেলা জমিয়াতের সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইউব আলী, বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতের যুগ্ম আহ্বায়ক ও মজমের হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল আলম, সদস্য সচিব ও হাজিরহাট ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইউসুফ, চরফ্যাশন উপজেলা জমিয়াতের সদস্য সচিব ও হাচানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আবুল কালাম, ভোলা সদর উপজেলা জমিয়াতের সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন এবং সহ সভাপতি ও দক্ষিণ রুহিতা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসা শিক্ষা, শিক্ষক-কর্মচারীদের অধিকার এবং দ্বীনি শিক্ষার স্বকীয়তা রক্ষায় ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

তিনি বলেন, ১৯৩৭ সালের ২ মার্চ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদরাসা শিক্ষার অস্তিত্ব রক্ষা, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, বেতন কাঠামো উন্নয়ন, ইনক্রিমেন্ট, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, মাদরাসা শিক্ষা বোর্ডের স্বায়ত্তশাসন, ফাজিল ও কামিলের উচ্চতর ডিগ্রির মর্যাদা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটি একক ভাবে আন্দোলন ও ভূমিকা রেখে আসছে।

তিনি আরও বলেন, জমিয়াতের দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষার জন্য পৃথক অধিদপ্তর, জনবল কাঠামো প্রণয়ন, মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা-নীতিমালা, নন-এমপিও মাদরাসা এমপিওভুক্তকরণসহ বহু গুরুত্বপূর্ণ অর্জন এসেছে।
প্রধান অতিথি বলেন, অতীতে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের যেসব ন্যায্য দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের আন্দোলন ও ঐক্যের মাধ্যমে অর্জিত হয়েছে, ইনশাআল্লাহ বর্তমানের চাকরি জাতীয়করণের দাবিও জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই বাস্তবায়িত হবে।

তিনি জানান, চলতি অক্টোবর মাসের শেষদিকে ঢাকায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের একটি বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। এ সম্মেলনকে সফল করতে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের এই সময়ে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বা ষড়যন্ত্রে পা না দিয়ে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও সংগ্রামি মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কারও কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো অপপ্রচারে কান না দিয়ে জমিয়াতুল মোদাররেছীনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অতীতের ন্যায় ভবিষ্যতের সকল ন্যায্য দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই পূরণ হবে ইনশাআল্লাহ।

দেশ স্বাধীনতারপর মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) যখন জমিয়তের হাল ধরেন তখন থেকেই তিনি সাধারন শিক্ষার সাথে মাদরাসা শিক্ষার বৈষম্য দূরকরণের আপ্রান চেষ্টা করেছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সৃষ্টির শুরুতেই তাঁর মাধ্যমে এ শিক্ষা স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করণে জোর দাবি উত্থাপিত হয়েছে। ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৪০ বছর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য কোন নীতিমালা নেই,২০১৯ সালের ৮ মে বিগত সরকার প্রধান স্বাক্ষরিত নীতিমালা গৃহীত হলেও তা বাস্তবায়ন হয়নি। অনতিবিলম্বে ইবতেদায়ী নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়ন করে ২৬ হাজার প্রাইমারী স্কুলের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণ করতে হবে।

পশচিম ধনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করে চাকরি জাতীয়করণ করা সময়ের ন্যায্য দাবি। এজন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে কার্যকর আলোচনা এবং সাংগঠনিকভাবে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের স্বার্থে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাই বিভ্রান্তি ও বিভাজন পরিহার করে ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

সন্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন চরফ্যাশন উপজেলা আহবায়ক ও আবুবকরপুর আমিনা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাজহারুল ইসলাম,দৌলৎখান উপজেলা সেক্রেটারি ও চরপাতা বায়তুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, তজুমুদ্দিন উপজেলা সেক্রেটারি ও উত্তর চাঁদপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ কামাল উদ্দিন, মনপুরা উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ,ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ সভাপতি ও পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক ও চরনোয়াবাদ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও রামদাসপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ বাদশাহ আলম, দপ্তর সম্পাদক ও দড়িরাম শংকর মনির উদ্দিন মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক ও ইলিশা বাঘারহাওলা নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মহিববুল্লাহ,

সন্মেলন ভোলা সদর উপজেলার মাদরাসান প্রধান, শিক্ষক ও কর্মচারিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সন্মেলনকে ঘিরে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সম্মেলনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা জেলা যুগ্ম সম্পাদক ও ভোলা সদর উপজেলার কোষাধ্যক্ষ এবং দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মরহুম মাওলানা মোঃ শাহজাহানসহ মৃত্যুবরণকারী সকল শিক্ষক-কর্মচারীর রুহের মাগফেরাত কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।