
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার মেঘনার অব্যাহত ভাঙ্গনে থেকে সদর ও দৌলতখান, শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষায় ৬০৫ কোটি ২৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এতে করে বছরের পর বছর ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গরিবের দুবাই নামে খ্যাত ওই স্থানসহ এর আশেপাশের এলাকাগুলো ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে।
এদিকে প্রকল্পটি অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে ধন্যবাদ অকৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রায় ঘন্টা ব্যাপী চলা সভায় আগামী দিনের ভোলা কেমন হবে সেই বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মেঘনা নদীর ভাঙনে ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর ঝুঁকিতে রয়েছেন এসব এলাকার বাসিন্দারা। ভাঙনরোধে অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
এছাড়া খুব শীঘ্রই ভুল হয় মেডিকেল কলেজ স্থাপনের কাজ শুরু হবে বলে জানান নেতারা। একই সাথে ভোলার বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণসহ সর্বদিকে উন্নয়নে ভরে যাবে। হবে একটি শিশু পার্ক, শিল্পকল কারখানা সহ বিভিন্ন স্থাপনা।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজেপির নেতারা প্রকল্পটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জানমাল ও বসতভিটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় বিজেপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




