আজ দেশজুড়ে, রাজনীতি

জিয়াউর আহ্বায়ক ও সদস্য সচিব শরীফ, ভোলায় এনসিপির নতুন কমিটি গঠন

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ জিয়াউর রহমান আহবায়ক ও শরিফ হাওলাদারকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ভোলা জেলা আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ​

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। এই কমিটি আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে তাদের চলমান কার্যক্রম পরিচালনা করবে।

​১০ সদস্যের এই আংশিক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছে, ​সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, ​যুগ্ম আহ্বায়ক কাউছার মিয়া ও তানভীর হোসেন, ​সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতিকুল্লাহ আতিক, ​যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ও মাহদী হাসান সাগর। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আল আমিন মামুন ও রশীদ আহমেদ ।

​বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নবগঠিত এই আংশিক কমিটি আগামী ৩ (তিন) দিনের মধ্যে ভোলা জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।

এদিকে দীর্ঘদিন পর হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ভোলা জেলা আহবায়ক কমিটি হওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। একই সাথে তিন দিনের মধ্যে পুরো নেতাকর্মীদের নিয়ে একটি পণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে দলের নেতাকর্মীদের মাঝে চলছে কর্মযজ্ঞ। এমনকি যোগ্য নেতৃত্ব তৈরিতে চলছে তাদের প্রাণপণ চেষ্টা। পদ নয় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ব্যাপারেও সকলেই সচেষ্ট।