
মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে লালপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযোজিত)-এর শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হারুনার রশিদ (পাপ্পু)।
এছাড়াও উপস্থিত ছিলেন লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ওয়ালিউর রহমান কিরণ, প্রধান শিক্ষক তপন কুমার রায়, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।




