
নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় আবাসিক বৈদ্যুতিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ডাক্তার শাহিন চৌধুরীরকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দেখে শাহীন ডাক্তারের বাড়িতে অভিযান পরিচালনার মধ্য দিয়ে সত্যতা পাওয়ায় বাণিজ্যিক মিটারের বিল বাবদ এ টাকা টাকা আদায় করা হয়। একই সঙ্গে মুচলেকা নিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়।
জানা গেছে, ডাক্তার শাহিন চৌধুরী তার বাসায় ‘ডাঃ শাহিন ডেন্টাল ক্লিনিক’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সেখানে ২০১৮ সাল থেকে আবাসিক বৈদ্যুতিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শনিবার বিকেলের দিকে এমন এক অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিদ্যুৎ আদালত, ওজোপাডিকো, বরিশাল। অভিযানে সহযোগিতা করেন ভোলা বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোর কর্মকর্তারা। অভিযান শেষে সংশ্লিষ্টদের নিয়ম মেনে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।




