অপরাধ, জাতীয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২:০৬ অপরাহ্ণ

ডেক্স রিপোর্টঃ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে গলায় ফাঁস নেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।