মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফ মাহমুদকে ঘিরে ১১ হাজার কোটি টাকার রহস্য, তদন্তে দুদক সরকারী বরাদ্দ সুবিধা বিতরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে—- প্রতিমন্ত্রী ফারজানা শারমীন লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড​ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্ক নয় —- ভোলায় স্পিকার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স খালে ভোলায় সিএনজি থামাতেই মিলল ৪০ কেজি গাঁজা, আটক-২ জ্বালানি খাতে পুরোনো প্রভাবের নতুন চিত্র বিপিসির নথিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ  ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লালপুরে নদীভাঙন ও বন্যায় বিলমাড়ীয়ার একাধিক গ্রাম প্লাবিত: পানিবন্দী হাজারো মানুষ, সাপের আতঙ্কে কাটছে রাত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স খালে

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের দুই স্বজন আহত হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নে আয়েশা বেগম (৫০) নামের এক নারীর বিষপাণে মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু পথিমধ্যেই মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার শিকার হয়।
আয়শা লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
আয়েশার বড় মেয়ে জানান, সকালে তার মা গ্যাসট্রিকের ঔষধ খেতে গিয়ে ভুলবশত ইঁদুর মারার গ্যাসট্যাবলেট খেয়ে ফেলেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠালে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য ও মরদেহসহ স্বজনরা খালে পড়ে আহত হন।
পরে খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতা করেন।
বোরহানউদ্দিন ফায়ারসার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা লাশ ও স্বজনদের উদ্ধার করেছে। এতে বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews