সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ  ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লালপুরে নদীভাঙন ও বন্যায় বিলমাড়ীয়ার একাধিক গ্রাম প্লাবিত: পানিবন্দী হাজারো মানুষ, সাপের আতঙ্কে কাটছে রাত দেশের বিদ্যুৎ সংকটের নেপথ্যে উৎপাদন, সঞ্চালন ও বিতরণের জটিলতা ভোলায় নদীতে পড়ে নিখোঁজ রাকিব ও আমজাদ দুজনেরই মরদেহ উদ্ধার রামপালের কয়লা দরপত্রে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ লালপুরে জিপি টাওয়ারের চোরাই তামার তারসহ এক যুবক আটক বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’ : অধ্যাপক সাদেক নাটোরের লালপুরে আখের ভালো ফলন হলেও পোকামাকড়ের আক্রমণে চাষীদের বাড়ছে দুশ্চিন্তা​ মাদকবিরোধী সচেতনতা তৈরিতে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ

ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ভোলায় দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের সুরক্ষায় সময়োপযোগী মানবিক পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম জোরদারে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘সময়োপযোগী মানবিক পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য প্রোটোকল এবং ট্রিগার-ভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠা’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলাল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এসিএফ এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন চক্রবর্তী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাজমেরী জাহান লিখন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এনএসএস এর চরফ্যাশন উপজেলা ব্যবস্থাপক নাজমুল হোসাইন। সভার সঞ্চালন করেন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মুজিবুল আলম। উপকূলীয় জেলা ভোলার দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে সাইক্লোন শেল্টারগুলো সচল ও কার্যকর রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে কাজ করবে প্রকল্পটি। এ কার্যক্রমে অংশীজন হিসেবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কাজ করবে।

প্রকল্পের আওতায় দুর্যোগের আগাম সংবাদ ও সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, দুর্যোগ চলাকালে মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী সময়ে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা। এ সময় জেলা কৃষি কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা আনসার কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় শুধু দুর্যোগের পর ত্রাণ ও সহায়তা দেওয়ার পরিবর্তে আগাম সতর্কতা, প্রস্তুতি ও দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews