বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ভোলার গরীবের দুবাইর বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধসে দুই বন্ধু নিখোঁজ

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় ঘুরতে গিয়ে নদীর পাড় ভেঙে পানিতে তলিয়ে যায় পাঁচ বন্ধু। তিনজন জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুই বন্ধু।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের নদীর পাড় এলাকার ‘গরীবের দুবাই’ নামে খ্যাত চায়না ইপিজেড মাঠে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, শিবপুর এলাকার মো. রাকিব (২০) ও নবীপুর এলাকার মো. আমজাদ (২৫)।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া এক যুবক জানান, পাঁচ বন্ধু মিলে নদীর পাড়ে বসে মোবাইলে গেম খেলছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই নদীর পাড়ের একটি অংশ ভেঙে তাদের বসার স্থানসহ পানিতে তলিয়ে যায়। এ সময় তিনজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব পানির সঙ্গে তলিয়ে যান। পরে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঘটনার পর বিষয়টি ভোলা সদর ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড দক্ষিণ জোনকে জানানো হলে ঘন্টাখানেক পরেই ঘটনাস্থলে ছুটে আছেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে কোনভাবেই পানিতে তলিয়ে যাওয়া দুই বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হয়নি। রাত বেশি হওয়ায় তাদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews