মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণে বদলেছে হাজারো নারীর জীবন লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল উদ্ধার​ নাটোরের লালপুরে চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার​ ভোলার মেঘনায় বালু উত্তোলনের দায়ে ৬টি ড্রেজার ১টি বাল্কহেড আটক করেছে কোস্টগার্ড সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল ট্রফির সাথে খাসি ছাগল  মায়ের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ রূপায়ণ পরিবারের সদস্যরা জ্বালানি নিরাপত্তায় নতুন পরিকল্পনা, তেল ব্যবসায় যুক্ত হবে বেসরকারি খাত নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

নাটোরের লালপুরে চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার​

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে একটি চুরি হওয়া ভ্যান ও চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ভ্যান চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।​

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪:০০ ঘটিকার সময় লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চামটিয়া গ্রামস্থ মোঃ ইকরাম হোসেনের (৫০) বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন।​

গ্রেফতারকৃতরা হলেন— লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মোঃ মামীম হোসেনের ছেলে মোঃ সোহান প্রামানিক (২২), মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ মাসুম হোসেন (২৫) এবং মোঃ জালাল মন্ডলের ছেলে মোঃ আলিফ মন্ডল (২২)।​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০১টি চুরি হওয়া ভ্যান গাড়ি উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews