সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার মেঘনায় বালু উত্তোলনের দায়ে ৬টি ড্রেজার ১টি বাল্কহেড আটক করেছে কোস্টগার্ড সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল ট্রফির সাথে খাসি ছাগল  মায়ের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ রূপায়ণ পরিবারের সদস্যরা জ্বালানি নিরাপত্তায় নতুন পরিকল্পনা, তেল ব্যবসায় যুক্ত হবে বেসরকারি খাত নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯ ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল বস্তির অন্ধকারে মাদকের কারবার, নিয়ন্ত্রণে একাধিক নারী, ঘরে তুলেছেন সম্পদের পাহাড় ভোলার তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে এক জেলে নিহত

নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।​আহতরা হলেন—কচুয়া গ্রামের মিজানুর রহমান কালু (৪২), তার দুই ছেলে মুন্না (১৮) ও শুভ (২৯), মাহমুদুল হাসান (১৪), চম্পা (৩৫), বড়শেরপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), কেশববাড়িয়া গ্রামের বনি আমিন (২১), মাহাতাব হোসেন (৩৮) এবং হাঁসবাড়িয়া গ্রামের মাসুদ রানা (৪৫)।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারিগরপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় আফসার আলীর সঙ্গে বর্তমান মসজিদ কমিটির সভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলামের তর্ক-বিতর্ক হয়।

স্থানীয়দের দাবি, প্রাথমিক এই বিরোধ শনিবার সন্ধ্যার পর রাজনৈতিক রঙ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে।​প্রত্যক্ষদর্শীরা জানান, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান কালুর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল আফসার আলীর পক্ষ নিয়ে কারিগরপাড়া এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে বাকবিতণ্ডা শুরু হয়। কথার পিঠে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হন।​ঘটনার পর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহত মাসুদ রানার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।​

সংঘর্ষের খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারিগরপাড়া ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করেই মূলত দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews