শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ভোলার তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে এক জেলে নিহত

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনের মেঘনার বাসনভাঙ্গা চরে মাছধরার সময় বজ্রপাতে নজরুল ইসলাম মঞ্চু (৫২) নামে এক জেলে নিহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ওই জেলে বজ্রপাতে আহত হন। এরপর দুপুর দেড় টার দিকে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জেলে মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামের বাসিন্দা মৃত বদিউজ্জামালের ছেলে।

শশীগঞ্জ মাছ ঘাটের আড়ৎদার জামাল উদ্দিন জানান, আমাদের আড়তের জেলেরা মাছ ধরে ঘাটে ফেরার সময় চরে বজ্রপাতে একজনকে পড়ে থাকতে দেখে খবর দিলে অন্য জেলেরাসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার দিব্যেন্দু রায় রাজিব জানান, বেলা ১টা ৩০ মিঃ সময় বজ্রপাতে আক্রান্ত মৃত অবস্থা একজনকে হাসপাতালে আনা হয়। তার
শরীরের একাংশ জলসে যাওয়ার অবস্থায় রয়েছে। পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews