শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​ ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারী গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। ২৮ আগস্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।​নিহত গোলাম মোস্তফা লালপুর উপজেলার লালপুর উত্তরপাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।​

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট লালপুর ডিগ্রি কলেজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থেকে জয়পুরহাটগামী ইটবোঝাই একটি ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট ১২-০৮১৯) পথচারী গোলাম মোস্তফাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews