বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​ ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ

লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃআইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক বিসিআইসি স্যার ডিলারের বিরুদ্ধে। এই ঘটনায় ওই ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ​মঙ্গলবার (২৫ আগস্ট) চংধুপইল ইউনিয়নে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।​

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আকাশ এন্টারপ্রাইজ’-এ সার বিতরণে অনিয়মের সত্যতা মেলে।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।​অভিযানে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের মাঝে সার বিতরণে যেকোনো প্রকার কারসাজি, কৃত্রিম সংকট তৈরি বা অনিয়মের বিরুদ্ধে লালপুর উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews