শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ ভোলায় স্বৈরাচারমুক্ত দিবস উদযাপনে ছাত্র-জনতার আনন্দ মিছিল ভোলায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ভোলার চরফ্যাশনে পান থেকে চুন খসলেই চটে ওঠা মানুষটি চাঁদাবাজি মামলায় কারাগারে ভোলার বোরহানউদ্দিনে গাঁজা চাষে সফলতার হাতছানি ভোলার লালমোহনে বাস চাঁপায় প্রাণ হারালো শিশু মাইশা স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, স্থানীয় বনে অবমুক্ত

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে এক রাজ মিস্ত্রী ঠিকাদারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রমূলক হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের বাসিন্দারা এ কর্মসুচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মো. ফিরোজ আলম, আবুল কালাম, আবুল কাশেম, মো. সবুজ, মো. ইউসুফ হোসেন, মো. নজরুল ইসলাম, রিনা আক্তার, শাহিদা বেগম, শাহনাজ পারভীন প্রমূখ।
বক্তারা বলেন, ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের রাজমিস্ত্রী ঠিকাদার মো. জসিমউদদীন আগামীতে ৬ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। এতে নাখোশ হন স্থানীয় একটি মহল। ওই মহলের ইন্দনে জসিমউদদীনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা নারী কেলেঙ্কারির অপবাদ দেয়া হয়।
ওই অপবাদের প্রতিবাদে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী করেন স্থানীয় বাসিন্দারা।
একজন নারীকে নিয়ে ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিতভাবে জসিমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক।
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা এ ঘটনার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুরে জসিমউদদীনের বিরুদ্ধে তার বাড়ির জনৈক আত্মিয়ের স্ত্রীকে নিয়ে নারী কেলেঙ্কারির অভিযোগ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews