রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলার বোরহানউদ্দিনে গাঁজা চাষে সফলতার হাতছানি ভোলার লালমোহনে বাস চাঁপায় প্রাণ হারালো শিশু মাইশা স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, স্থানীয় বনে অবমুক্ত ভোলা-চরফ্যাশন সড়কে সিএনজি চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২ নতুন আরো একটি মামলায় গ্রেফতার ভোলা-৪ এর সাবেক এমপি জ্যাকব চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও কামাল গোলদার সম্পাদক হিসেবে নির্বাচিত ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত

ভোলার লালমোহনে বাস চাঁপায় প্রাণ হারালো শিশু মাইশা

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারালো ছয় বছরের শিশু মোসা. মাইশা আক্তার। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সৈনিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাইশা ওই এলাকার মো. বিল্লাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে লালমোহন উপজেলার সৈনিক বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশু মাইশা। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাইশা। ঘটনা বুঝতে পেরেই বাসের চালক দ্রুতগতিতে বাসটি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে ওই শিশুর স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সড়কের ওপর গাছ ফেলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন।
খবর পেয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন লালমোহন থানা পুলিশ। এ সময় তারা রাস্তা থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews