শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, স্থানীয় বনে অবমুক্ত ভোলা-চরফ্যাশন সড়কে সিএনজি চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২ নতুন আরো একটি মামলায় গ্রেফতার ভোলা-৪ এর সাবেক এমপি জ্যাকব চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও কামাল গোলদার সম্পাদক হিসেবে নির্বাচিত ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর

ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, স্থানীয় বনে অবমুক্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরার লোকালয় থেকে একটি চিত্রা মাদি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। এরপর দুই আড়াই বছর বয়সী প্রায় ২৫ কেজি ওজনের হরিণটি স্থানীয় বনে অবমুক্ত করেন উপজেলা বন বিভাগ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে দুপুরের দিকে হরিণটি উত্তর সাকুচিয়া বাতানখালি এলাকার লোকালয় থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদরাসার সামনে একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে রশি দিয়ে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
বন বিভাগের মনপুরা রেঞ্জের পঁচাকোড়ালিয়া বিট অফিসার সজিব সরকার জানান, দুপুরের দিকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে প্রথমে বিট অফিসে নিয়ে আসা হয়। পরে সেটি শারীরিকভাবে সুস্থ থাকায় বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রাশেদুল হাসান কালের কণ্ঠকে জানান, সাধারণত জোয়ারের পানি বৃদ্ধি পেলে হরিণ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসে।
গত কয়েক দিন ধরে অতিরিক্ত জোয়ারের কারণে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হরিণটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। হরিণটি উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সেটি সুস্থ থাকায় পুনরায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় সজাগ দৃষ্টি রাখছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews