সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ ভোলা সদরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন সজল কুমার দাস বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ লালদীঘির পাড়ে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন আহত ঢাকায় গ্রেপ্তার হলেন ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খান স্ত্রীর মরদেহ হাসপাতলে রেখে স্বামী লাপাত্তা ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় হত্যাকারীর আত্মসমর্পণ ভোলার দৌলতখানে শিশু আবু সাআদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পরীক্ষা দিতে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাদ্রাসার ছাত্রী লিয়া 

পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সোহাদ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঢাকার পূর্বাচলে অবস্থিত ‘সী শেল রিসোর্টে’ অনুষ্ঠিত হয়েছে ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর ১ম বার্ষিক সাধারণ সভা-২০২৬। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানটি সংগঠনের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

​গত ৪ জুলাই, শুক্রবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং ‘বন্ধুমহল এসএসসি-৮৬ ভোলা’র সম্মানিত উপদেষ্টা তরিকুল ইসলাম কায়েদ।

এছাড়া বক্তব্য রাখেন, মোঃ শাহিন শাহ, শাহ এমরান, মোঃ মুসা ও মোঃ ফরহাদসহ ফোরামের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
​সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিগত ২৫-২৬ অর্থবর্ষে ফোরামের ব্যবসায়িক সাফল্য। সভায় বিনিয়োগের বিপরীতে অর্জিত লভ্যাংশ নিয়ে উপস্থিত সকলে গভীর সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে, আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন উপস্থিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের সহযোগিতার প্রশংসা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। সুন্দর ব্যবস্থাপনায় আয়োজিত এই বার্ষিক সাধারণ সভাটি সংগঠনের সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধন ও ব্যবসায়িক ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews