বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় হত্যাকারীর আত্মসমর্পণ ভোলার দৌলতখানে শিশু আবু সাআদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পরীক্ষা দিতে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাদ্রাসার ছাত্রী লিয়া  ভোলায় ১০ দফা দাবি সহ বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ  বোরহানউদ্দিনে বেপরোয়া গতির সিএনজি পুকুরে, আহত ৫ মনপুরায় আড়াই কেজির ওজনের রাজা ইলিশ ১০ হাজারে বিক্রি জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৬ উদ্বোধন। মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ ভোলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় হত্যাকারীর আত্মসমর্পণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার লালমোহনে মো. নয়ন (১৯) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর আব্দুল্লাহ আল মানিক (১৮) নামে এক যুবক থানায় আত্মসমর্পণ করেন। (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর আব্দুল্লাহ আল মানিক (১৮) নামে এক যুবক থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। তিনি লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন মিয়ার ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করলেও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews