শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন আটক Responsive AI Companion in English | Engage in Conversation at Musebix.org ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২টি জিপিএ-৫, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৭টি জিপিএ-৫, জেলায় পাশের হার ৫৩.৭১ শতাংশ ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসসহ এক মাদক ব্যবসায়ী আটক ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ ভোলায় স্বৈরাচারমুক্ত দিবস উদযাপনে ছাত্র-জনতার আনন্দ মিছিল ভোলায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ভোলার চরফ্যাশনে পান থেকে চুন খসলেই চটে ওঠা মানুষটি চাঁদাবাজি মামলায় কারাগারে

ভোলায় তিন দিনব্যাপী শুরু হওয়া ফলমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় 

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নাজমুন নাহারঃ দেশীয় ও মৌসুমি ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলমেলা। প্রথম দিনেই দেশীয় ও বিলুপ্ত হওয়া প্রায় পাঁচ শতাধিক ফলের সমাহারহ ঘটছে এ মেলায়। তাই মেলা জুড়ে বহুদূরান্ত থেকে ছুটে আসা নানা শ্রেণি-পেশার মানুষের যেন উপচে পড়া ভিড়।

রোববার (২৮ জুন) বিকেলে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফলমেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামিম রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খায়রুল আসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় বিভিন্ন জাতের আম, কাঁঠাল, জাম, নারিকেল, পেয়ারা, লেবুসহ দেশীয় ও বিদেশি নানা ধরনের ফল প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি বিলুপ্তপ্রায় বিভিন্ন ফলও স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। কৃষক ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ফল প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করছেন।

সরেজমিনে দেখা যায়, মেলার প্রতিটি স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই ফলের বিভিন্ন জাত, পুষ্টিগুণ এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহ দেখান। কৃষি বিভাগের কর্মকর্তারাও উন্নত জাতের ফল উৎপাদন, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে আগতদের পরামর্শ দেন।

মেলায় আসা দর্শনার্থী সামিমুজ্জামান ও হাসনাইন বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন ও বিলুপ্তপ্রায় অনেক ফলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ফলের পুষ্টিগুণ সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে।

স্টল মালিকদের ভাষ্য, প্রথম দিনেই প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল। এতে তারা উৎসাহিত হয়েছেন এবং আগামী দিনগুলোতে আরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews