মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

ভোলায় ওজোপাডিকো’র শ্রমিকদের মানববন্ধন, দাবি আদায় না হলে কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নাজমুন নাহারঃ অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল, স্থায়ী নিয়োগ চালু ও পে-স্কেল বাস্তবায়ন সহ ১২ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড’র শ্রমিক-কর্মচারীরা।

শনিবার (২৭ জুন) সকালে কালীনাথ রায়েরবাজার এলাকার ওজোপাডিকো কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

প্রায় ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের ভোলা শাখার সভাপতি এস এম সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সহ ইউনিয়নের নেতৃবৃন্দ, পিসরেট শ্রমিক এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

তারা বলেন, ওজোপাডিকোকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নে দক্ষ ও স্থায়ী জনবল নিশ্চিত করা জরুরি। এ জন্য অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে নতুন স্থায়ী পদ সৃষ্টি, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত, বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার সমাধান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।

তাঁরা আরও বলেন, শ্রম আইন, বিধিমালা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আলোকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিন্ন মতাদর্শের কারণে কোনো কর্মচারীকে চাকরির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করার দাবিও জানান।

বক্তারা অস্থায়ী ও আউটসোর্সিংভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাতিল করে স্থায়ী নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এমনকি দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews