মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

স্বামীর জামিনের খবরে কোর্টেই বিষপানে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ স্বামীর জামিনের খবরে কোর্টেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী তারাভানু (৩৫)। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জুন) দুপুরে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর এজলাসে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। বিচারকের আদেশ ভুল বুঝে এজলাসের ভেতরেই দাঁড়িয়ে তারাভানু বিষপান করেন। বিষপানের পরপরই অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তারাভানু বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত স্বামী বাহার উদ্দিন তাকে অমানসিক ভাবে নির্যাতন করতো এ মর্মে তার স্বামী সহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি সিআর মামলা দায়ের করেন। বুধবার ওই মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিলো।
মামলার শুনানি শেষে বিচারক এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনের বিরুদ্ধে চার্জ গঠন করে অপর দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন। কিন্তু বাদী তারাভানু বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝেন। তিনি ধারণা করেন, বিচারক তার স্বামীকেও মামলা থেকে বেকসুর খালাস বা অব্যাহতি দিয়েছেন। এই ভুল ধারণার বশবর্তী হয়ে চরম ক্ষোভ ও হতাশায় তিনি তাৎক্ষণিকভাবে নিজের ব্যাগ থেকে তরল বিষাক্ত কিছু একটা বের করে এজলাসের ভেতরেই সবার সামনে পান করেন।
এরপর মুহুর্তের মধ্যে তিনি ফ্লোরে ঢলে পরেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী নিজেই একটি যৌতুক মামলার বাদী ছিলেন। এজলাসে কিছু পান করে অসুস্থ হয়ে পড়লে পুলিশ ও অন্যান্যদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে ওই নারী ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাতুর রহমান জানান, হাসপাতালে আনার পর থেকে ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে সতর্কতার অংশ হিসেবে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews