সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ শরীফুল ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত শরীফুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৩০ মিঃ ভোলার ইলিশার চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি স্পিডবোট তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় পাঁচারকালীন আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ০১ এক মাদক কারবারিকে আটক করা হয়।
এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ রিয়াজুল ইসলাম জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারি শরীফুল ইসলামের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews