মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ভোলায় কোস্টগার্ডের অভিযানে তিন ট্রাক বোঝাই সাগরের ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভোলা-ইলিশা মহাসড়কের পানের আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক তল্লাশি করে এসব মাছ জব্দ করা হয়।
পরে ট্রাকসহ জব্দকৃত মাছ ভোলা খেয়াঘাট বিজিবি বেইস কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ সূত্র জানায়, বিপুল পরিমাণ অবৈধ সামুদ্রিক মাছ ট্রাকযোগে ভোলার চরফ্যাশন থেকে ভোলা হয়ে ঢাকায় পাচার করা হচ্ছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা শহরের পানের আড়ৎ এলাকায় অবস্থান নেয়। একে একে সন্দেহভাজন কয়েকটি ট্রাকে তল্লাশি চালায়। অবশেষে তিনটি ট্রাক বোঝাই ককশিটের মধ্যে বরফ দেয়া ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। যার পরিমাণ আনুমানিক ১ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহেদী হাসান ভূইয়া জানান, “বর্তমানে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এসময় সমুদ্রে মাছ ধরা, সামুদ্রিক মাছ বিপণন ও পরিবহন সম্পূর্ণ অবৈধ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।
পরে অর্থাৎ আজ বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews