মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

ভোলায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের ২ কোটি টাকার ফসল নষ্ট, প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ পানি নিষ্কাশনের অভাবে ভয়াবহ জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে ভোলার বাপ্তা ইউনিয়নের বিস্তীর্ণ খেতের ফসল। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এ ক্ষয়ক্ষতির প্রতিবাদ এবং দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন তারা। মঙ্গলবার (৫ মে) সকালে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ চৌমুহনী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলতাজের রহমান কলেজের পেছনের বিস্তীর্ণ মাঠজুড়ে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বর্ষণ এবং পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ১শ’ ৩০ হেক্টর জমিতে আবাদ করা সয়াবিন, বাদাম, মুগ ডাল ও মরিচসহ বিভিন্ন রবিশস্য পানির নিচে তলিয়ে পচে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাদের চোখের সামনেই প্রায় ২ কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য অপূরণীয় ক্ষতি। এ ক্ষয়ক্ষতির প্রতিবাদে এবং দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক কৃষক।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, থানা কৃষক দলের কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, বাপ্তা ৮নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি পাবেল মাতাব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তারা ফসল আবাদ করেছিলেন। কিন্তু জলাবদ্ধতার কারণে সব ফসল পানির নিচে নষ্ট হয়ে গেছে। এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
একইভাবে কৃষকরা বলেন, এখানে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক। ঋণের বোঝা মাথায় নিয়ে এখন সরকারি সহায়তার আশায় দিন গুনছেন বাপ্তা এলাকার শত শত কৃষক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews