শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলায় মাদক নির্মূলে মসজিদ ভিত্তিক কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ শাহীন কাদেরঃ

ভোলায় মাদক নির্মূলে মসজিদ ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (পহেলা মে) দুপুরে পৌরসভার সাত নং ওয়ার্ড মুসলিম পাড়া ওসমানিয়া জামে মসজিদে জুমার নামাজের পূর্বে এক আলোচনা সভার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়।

প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা এই সভায় আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ।

তিনি বলেন, বর্তমানে মাদক একটি সমাজের ব্যাধি। যা পুরোপুরি জেলার যুব সমাজকে ধ্বংস করছে। এরই মধ্যে এর ভয়াবহতা সমাজের প্রতিটি স্তরেই ছড়িয়ে গেছে। এখনই যদি এর নিয়ন্ত্রণ করা না যায় আগামীতে বহু মানুষের মাদকের ভয়াবহতা ও ধংসলীলায় ডুবে যাবে।

তিনি আরো বলেন, গ্রাম ও শহরে বিকাশ লেনদেনের মাধ্যমে এ মাদক তরুণ প্রজন্মের কাছে সহজলভ্য হয়ে পড়েছে। যা মারাত্মক আকার ধারণ করেছে। এ জন্য সরকারের পাশাপাশি এর প্রতিকারে সামাজিকভাবে মসজিদ ভিত্তিক কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এমন কিতাব বাস্তবায়নে শুরু করেছি। এই কমিটির মাধ্যমে প্রথমে তাদেরকে সতর্ক করা হবো, তাতেও কাজ না হলে পরবর্তীতে হয় সকল মাদক সেবী ও ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেয়া হবে।

যদিও এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশের কারাগারে বন্দিদের মধ্যেও প্রায় ২৫ ভাগ মাদকাসক্ত রয়েছে। এর বাহিরেও সমাজের বিভিন্ন অপরাধের একটি বড় অংশই মাদকাসক্ত।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আবুল কাশেম, মোঃ শাহে আলম, মোঃ আলী রতন, লিয়াকত আলী মিলন, ও মসজিদ কমিটির সভাপতি জনাব মোঃ কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews