রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলায় নারীর ট্র্যাভেল ব্যাগে মিললো ১২ কেজি গাঁজা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় নারীর ট্র্যাভেল ব্যাগে মিলেছে ১২ কেজি গাঁজা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে সুমি আক্তার (২১) নামের এক নারীকে আটক করেন নিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। এই সময় তার ব্যাগ তল্লাশি করে মিললো এই গাঁজা।
আটক সুমি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মো. সবুজ মিয়ার স্ত্রী এবং ২ সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে ইলিশা ফাঁড়ির পুলিশ জানান, চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি ট্র্যাভেল ব্যাগে করে ১২ কেজি গাঁজা নিয়ে লক্ষ্মীপুর হয়ে তিনি লঞ্চযোগে এক নারী ভোলায় প্রবেশ করবেন এমন এক তথ্যের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির একটি টিম লঞ্চঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীদেরকে তল্লাশি শুরু করেন।
এরপর আটককৃত ওই নারীর গতিবিথী সন্দেহজনক দেখে তার সাথে বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগের কয়েকটি বান্ডেল করা অবস্থায় পাওয়া যায় ১২ কেজি গাঁজা। পরে পুলিশ তাকে আটক করে। এসময় তাঁর ২ শিশু সন্তানও সঙ্গে ছিলো।
এ ব্যাপারে ইলিশা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. বশির জানান, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তাঁর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews