মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’

ঈদে ঘুরমুখো মানুষের যাতায়াতে থাকছে পুলিশের ফ্রি বাস সার্ভিস

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নাজমুন নাহারঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে ভোলায় আসা যাত্রীদের নিরাপত্তায় টহল ও নজরদারি শুরু করেছে পুলিশ। এ উপলক্ষে সোমবার (১৬ই মার্চ) জেলা পুলিশের পক্ষ থেকে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেছে ইলিশা লঞ্চঘাটে।

ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার) বলেন, ঈদে কোন ধরনের অসুবিধা ছাড়া মানুষ যেন বাড়ীতে নিরাপদে পৌঁছতে পারে সে ব্যবস্থায় থাকবে জেলা পুলিশ সদস্যরা।

পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও এ্যাম্বুলেন্স এবং বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ঈদ যাত্রায় কোন যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে সেটা যে কোন যানবাহনই হোক। ঈদে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে কোন ধরনের অসুবিধা করলেই ব্যবস্থা নেওয়ার ও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম, সদর থানার ওসি মনিরুল ইসলাম, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বশির আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল হোসেন, উপ-পরিদর্শক তাজীব ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews