মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’

ভোলায় এনসিপির কমিটি পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলা জেলা এনসিপির নবগঠিত আহবায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে পুনর্গঠনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনটির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত। তিনি বলেন, সম্প্রতি ভোলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই বিগত দিনে এই দলের সাথে সম্পৃক্ত না থাকার বহু মানুষকেই কমিটির মূল পদে রাখা হয়েছে। যেখানে তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে কমিটি করার কথা থাকলেও তা না করে ঢাকায় বসেই সেখানে রাজনীতি করার লোকদেরকে দিয়েই করা হয়েছে ভোলার কমিটি। যোগ্য ও পরিশ্রমির নেতাদেরকে কোনভাবে মূল্যায়ন করা হয়নি। ব্যক্তিগত সুপারিশই বিভিন্ন লোকদেরকে কমিটিতে আনা হয়েছে। এমনকি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নীতিমালা ভঙ্গ করে এই কমিটি দেয়া হয়েছে।

শুধু তাই নয়, এনসিপিকে অন্য রাজনৈতিক দলের বি-টিম তৈরির করার লক্ষ্যে অন্য রাজনৈতিক দলের লোকদেরকে এখানে কমিটিতে স্থান দেয়া হয়েছে। একই ব্যক্তিকে একাধিক পদে পদায়ন করা হয়েছে। যুবশক্তি ও মূল দলে একসাথে পদে থাকা না গেলেও বহুজনকে দুই দলের মধ্যে রাখা হয়েছে।
এমনকি যারা ঢাকায় বসে রাজনীতি করে তাদের কি ভুলার কমিটির প্রধান পদগুলোতে স্থান দিয়ে স্থানীয়দেরকে বঞ্চিত করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, এই কমিটি স্থগিত করে ৭২ ঘণ্টার মধ্যে যদি নতুন করে কমিটি পুনর্গঠন করা না হয় তারা একে একে সকলেই এই কমিটি থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব তাজিন রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, কোষাধক্ষ্য হাফেজ ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ সবুজ মিয়া, রুহুল আমিন, আলাউদ্দিন, নাসরিন জাহান হাবিবা, মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ লিমন, মোঃ সুজন, মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews