শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ ভোলা সদরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন সজল কুমার দাস বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ লালদীঘির পাড়ে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন আহত ঢাকায় গ্রেপ্তার হলেন ভোলার দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খান স্ত্রীর মরদেহ হাসপাতলে রেখে স্বামী লাপাত্তা ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় হত্যাকারীর আত্মসমর্পণ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো হানাদার মুক্ত দিবস 

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের হাত থেকে মুক্ত হয় দ্বীপজেলা ভোলা। দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও রাজাকারসহ তাদের দোসররা ভোলার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে এ জেলা থেকে পালিয়ে যায়। এরপরই ভোলাকে স্বাধীন ঘোষণা করেন এ জেলার বীর সন্তানেরা।  সকালে এ খবর পেয়ে হাজার হাজার মুক্তিকামী মানুষ ভোলার রাজপথে নেমে আসে। বিজয়ের উল্লাশে মেতে উঠে সবাই।
ভোলা মুক্ত দিবস উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢোল বাদ্য বাজিয়ে একটি র‌্যালী  বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেয় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews