বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

ভোলায় থেকে অন্যত্র পাচারকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ভোলা থেকে অন্যত্র পাচারকালে মিমজাল পরিবহন নামক যাত্রীবাহী একটি বাস থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন র‌্যাব।
রবিবার রাতে সদর উপজেলার পরানগঞ্জের বিশ্বরোড এলাকায় যশোরের উদ্দেশ্যে রওনা হওয়া বাসে অভিযান পরিচালনা করে এ সকল ঔষধ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ভোলা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হযওয়া মিন জাল নামক যাত্রীবাহী একটি বাসে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাচার হচ্ছে, এমন এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি টিম ওই বাসে অভিযান চালায়। এ সময় বাসের কয়েকটি বাংকারে কার্টুন ভর্তি অবস্থায় রাখা বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।

যার অধিকাংশ প্যাকেটের ঔষুধ গুলোই মেয়াদোত্তীর্ণ রয়েছে। যা মানব দেহের জন্য সম্পূর্ণ ক্ষতিকারক।

তারা আরো জানান, লালমোহন থেকে এই ঔষধগুলো কোন এক রিপ্রেজেন্টেটিভ গাড়ি করে তার যশোরের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছেন। হয়তোবা ওই রিপ্রেসেন্টেটিভ তার নির্ধারিত টার্গেট পূরণ করতে না পারায় দীর্ঘদিন ঔষধগুলো রেখে মেয়াদ শেষ করে ফেলেছেন। তাই এই জেলা থেকে ঔষধগুলো নিয়ে তার যশোরের বাড়ি এলাকায় নিয়ে সেখানকার বিভিন্ন দোকানে বিক্রি করতে পারে বলে ধারণা করছেন র‌্যাব। যদি এর সাথে জড়িত কাউকে পাওয়া না গেলেও জব্দকৃত ঔষধ গুলো পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews