মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ ফারাবি হক তোহান, লালমোহনঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির কার্যালের সামনে থেকে উপজেলা ও পৌরসভা শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। এরপর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আঙিনায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাছের চারাও রোপণ করা হয়।

এ সময় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. জাকির হোসেন মনির, আশরাফ উদ্দিন বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ ফরাজী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাসসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews