মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত মৎস্য সপ্তাহ ২০২৫

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

এ লক্ষ্যে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।

সভায় বক্তারা বলেন, মাছ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। উৎপাদন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশে মাছের উৎপাদন আরও এগিয়ে নিতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ শুধু উদযাপন নয়, বরং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন।

বক্তারা আরো বলেন, ভোলা একটি উপকূলীয় জেলা হওয়ায় এখানে মৎস্য সম্পদের সম্ভাবনা ব্যাপক। প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। নদী ও উপকূলীয় এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মাছ রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলা জেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews