বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (১৭ই আগষ্ট) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর ১ম দিনের ইভেন্টের জন্য প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের সকাল ৭টা হতে পুলিশ লাইন্স এর প্রবেশদ্বারে প্রাথমিক উচ্চতা পরিমাপ করা হয়। এরপর বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই এর জন্য পুলিশ লাইন্স মাঠে নিয়ে যাওয়া হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহিদুর রহমান বিপিএম, পিপিএম, বরিশাল পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর সহকারী পুলিশ সুপার (আইসিটি) শেখ মাহমুদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন সার্কেল সহকারী পুলিশ সুপার অরিত সরকার, চরফ্যাশন সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান সহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews