সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ ফারাবি হক তোহান, লালমোহনঃ ভোলার লালমোহনে প্রাথমিক বৃত্তি নিয়ে বর্তমান সরকারের বৈষম্যের প্রতিবাদে লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়োশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ এর মাধ্যমে প্রদান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের লালমোহন উপজেলার সদস্য সচিব আজিম উদ্দিন খান।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাই জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানানো হয় ২০২৫ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি সম্পূর্ণ রুপে বৈষম্যমূলক। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বিগত ১৭ জুলাই তারিখের পরিপত্রটি প্রত্যাহার পূর্বক ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনা কার্যক্রমে প্রাথমিক শিক্ষার অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবী জানান।
সংবাদ সম্মেলন শেষে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করেন লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি মো. আকবর হোসেন, ইসলামী মডেল মাদ্রাসার প্রতিনিধি আমজাদ হোসেন,লালমোহন ট্যালেন্ট একাডেমির মোঃ ফারবি হক তোহান, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন, মোতাছিম বিল্লাহ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মো. আবুল কালাম আজাদ, আইডিয়াল একাডেমীর পরিচালক শাহিন আলম মাকসুদ, পেশকারহাট একাডেমির প্রতিনিধি মো. কবির হোসেন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews