আজ দেশজুড়ে, রাজনীতি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

এইচ এম জাকিরঃ ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে শহরের প্রতিটি ওয়ার্ড ওই ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জ্বর হতে থাকে তেলাপ বিএনপির কার্যালয়ের সামনে। এতে করে দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ওই এলাকাটি হয়ে ওঠে লোকে-লোকারণ্য।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, আহ্বায়ক সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন এবং জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাসির আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সম্পাদক নুর মোহাম্মদ রুবেল প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় সিদ্দিকুর রহমান স্বপন গোলদার, থানা যুব দল সভাপতি আবদুল লতিফ টিটু, যুগ্ম আহ্বায়ক ফারুক রহমান, যুগ্ম আহবায়ক আশরাফুল হক ফিরোজ, যুগ্ন আহবায়ক মোহাম্মদ বাপ্পি, এমদাদ হোসেন, কামাল পাশা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ঢাকার আহ্বান জানান। একই সাথে দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান সরকারের বিরুদ্ধে কেউ যদি কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা কোন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করার চিন্তা করলে তা কোনভাবেই বরদাস করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন নেতারা।