আজ দেশজুড়ে, পরিবেশ ও জীববৈচিত্র

লালপুরে পশ্চিম কালুপাড়া যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত​

প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৭:০১ পূর্বাহ্ণ

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম কালুপাড়া যুব সংঘের উদ্যোগে পশ্চিম কালুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মোট ৩০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।​বৃক্ষরোপণকালে পশ্চিম কালুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পশ্চিম কালুপাড়া যুব সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা পরিবেশ সংরক্ষণে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং যুব সংঘের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।